জাতীয় কনভেনশন উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার (২ মে) দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় এক বার্তায় জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আসন্ন কনভেনশনের প্রস্তুতি, উদ্দেশ্য ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান তুলে ধরতেই এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। মূলত নতুন রাজনৈতিক পথরেখা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এই কনভেনশনের গুরুত্ব তুলে ধরবেন শীর্ষ নেতারা।