জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৫ নির্দেশনা

0
21
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৫ নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের রেজাল্ট দেখতে পারবেন। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি ফরম পূরণ শুরু হবে আগামী ৫ মে, মঙ্গলবার থেকে এবং চলবে ১৭ মে পর্যন্ত।

ইতোমধ্যেই প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্টার মো. আবুল কাসেম।

বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনাগুলো হল:

১. প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি আগামী ৫ মে থেকে ১৭ জুন মধ্যে সংগ্রহ করতে হবে। এ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

২. ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ৬ মে’র মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী ১৭ মে এর মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এটি না করা হলে, দ্বৈত ভর্তির কারণে ওই সব শিক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

৩. ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১,১৩০/- (এক হাজার একশত ত্রিশ) সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে অথবা সরাসরি) আগামী ৬ মে থেকে ১৮ মে এর মধ্যে জমা দিতে হবে।কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ৬ মে থেকে ১৯ মে এর মধ্যে নিশ্চয়ন করতে হবে।

৪. কলেজ কর্তৃপক্ষকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।

৫. এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ‘রেজিস্ট্রেশন ফি’ খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে আগামী ২০ মে থেকে ২৫ মে এর মধ্যে রশিদ সংগ্রহ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here