ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
16
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশের ধারণা, সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ সম্পন্ন করেন।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি পরিচয় পাওয়া না যায়, তবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here