লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় কোনো যুদ্ধবিরতি হচ্ছে না বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম।
সোমবার (৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতক সংবাদমাধ্যম আল জাজিরা।
কাসেম বলেন, লেবাননের নিরাপত্তার জন্য নিশ্চয়তা প্রয়োজন। তিনি আরও বলেন, দলটি ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার পক্ষে থাকলেও, সরাসরি আলোচনা তাদের প্রধানমন্ত্রীর প্রতি একটি অযাচিত ছাড় হবে।
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, লেবাননে ইসরায়েলের ঘাঁটি স্থাপন ঠেকাতে দলটি তাদের সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখবে।