হরমুজে বেসামরিক নৌযানে মার্কিন হামলায় নিহত ৫, দাবি ইরানের

0
34
হরমুজে বেসামরিক নৌযানে মার্কিন হামলায় নিহত ৫, দাবি ইরানের

হরমুজ প্রণালিতে সোমবার (৪ মে) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় লক্ষ্যবস্তু হওয়া ছয়টি ছোট নৌযান ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)-সংশ্লিষ্ট নয়; এগুলো পণ্য ও যাত্রীবাহী বেসামরিক নৌযান ছিল, এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। কাতারভত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তাসনিম বার্তা সংস্থাকে এক সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের হামলার খবরে ইরানি কর্তৃপক্ষ তদন্ত চালায়। তদন্তে দেখা যায়, ওমান উপকূলের খাসাব থেকে ইরানের উপকূলের দিকে যাওয়া বেসামরিক বহনকারী দুটি ছোট কার্গো নৌযানের ওপর মার্কিন বাহিনী গুলি চালায়।

ওই কর্মকর্তা বলেন, আইআরজিসির দ্রুতগামী নৌকার তৎপরতা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর যে অতিরিক্ত ভয় ও দুঃস্বপ্ন রয়েছে, মূলত তা থেকেই এই তড়িঘড়ি ও অদক্ষ আচরণ করা হয়েছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছিল, সোমবার হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের হুমকি মোকাবিলায় মার্কিন সি হক ও অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই অঞ্চলে বাণিজ্যিক নৌচলাচল সচল রাখতে মার্কিন কার্যক্রম চলাকালে নৌকাগুলো বাধার সৃষ্টি করছিল, তাই সেগুলো ধ্বংস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here