লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট ভোরে ঢাকা এসে পৌঁছান।
দেশে ফেরা অধিকাংশ প্রবাসীর বয়স ১৮ থেকে ২৫। যাদের প্রথমে ওমরা ভিসায় নেয়া হয় সৌদি আরবে। সেখান থেকে কুয়েত ও মিশর হয়ে পাঠানো হয় লিবিয়ায়। পরে লিবিয়া থেকে সমুদ্র পথে গ্রিস ও ইতালি যাবার সময় আটক হন তারা। দীর্ঘদিন জেলে থাকায় কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন।
চলতি মাসে আরও দুটি ফ্লাইটে গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে সাড়ে তিনশো জনকে দেশে প্রত্যাবাসনে কাজ করছে দূতাবাস।
মানবপাচারের শিকার এসব অভিবাসীরা বলছেন, এয়ারপোর্ট কন্ট্রাক্ট ও ওমরা ভিসায় ইউরোপ যাত্রার বিষয়টি বন্ধ করা না গেলে ক্ষতিগ্রস্ত হবেন এমন আরও অনেকে।