অপরাধসর্বশেষসাব লিডনোয়াখালীতে ইয়াবা পাচারের সময় দম্পতি আটকBy thedailysky - ০৮/০৫/২০২৬030FacebookXPinterestWhatsApp নোয়াখালীর সেনবাগে শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের সময় এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাবের যৌথ দল।শুক্রবার (৮ মে) সেবারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হামিদ ও বেবি আক্তার নামের ওই দম্পতিকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবার পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে শিশুকে সঙ্গে নিয়ে মাদক পরিবহন করছিল বলে স্বীকার করেছে বলে জানানো হয়।এ ঘটনায় আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।