ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিজয়-নেতৃত্বাধীন টিভিকে-র জন্য বড়সড় সাফল্য এসেছে বাম শিবির থেকে। সিপিআই এবং সিপিএম উভয় দলই বিজয়কে সমর্থন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভিসিকের প্রধান থল থিরুমাভালাভানও টিভিকে-র প্রতি সমর্থন দিয়েছেন।
এদিকে, সিপিআই এবং সিপিএম থেকে সমর্থনের ফলে থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-র ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়েছে।পূর্বে কংগ্রেসের ৫টি আসনের সাথে বর্তমানে সিপিআই-এর ২টি আসন, সিপিএমের ২টি এবং ভিসিকের ২টি আসন মিলিয়ে মোট ১১৮টি আসন পাওয়ায় এখন থালাপতি বিজয়ের সরকার গঠন করতে আর কোনও বাধা রইলো না।