যমুনা সেতুর ওপর ৩ গাড়ির সংঘর্ষ, ঘণ্টাব্যাপী যানজট

0
19
যমুনা সেতুর ওপর ৩ গাড়ির সংঘর্ষ, ঘণ্টাব্যাপী যানজট

যমুনা সেতুর ওপর তিনটি গাড়ির সংঘর্ষে উত্তরবঙ্গগামী লেনে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে সেতুর ১৫ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৩ মিনিটের দিকে উত্তরবঙ্গগামী লেনে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সামনে থাকা একটি বাস ও হাইস গাড়ির সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়ে বিকল হয়ে পড়লে সেতুর দুই লেনে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে ঢাকামুখী লেনটি দ্রুত সচল করা হলেও উত্তরবঙ্গগামী লেনে দীর্ঘক্ষণ জট লেগে থাকে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের সাথে বাসের ধাক্কা লাগার পর বাসটি আবার হাইস গাড়িটিকে আঘাত করে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি সরিয়ে নিয়েছে। দুপুর ১টা ২০ মিনিট থেকে সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here