রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের সুখবর দিলো মাদ্রাসা বোর্ড

0
22
রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের সুখবর দিলো মাদ্রাসা বোর্ড

বিভিন্ন কারণে ৮ম শ্রেণি, দাখিল ৯ম শ্রেণি এবং আলিম ১ম বর্ষের বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

রোববার (১০ মে) বোর্ড থেকে প্রকাশিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় এবং মানবিক দিক থেকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এই সুযোগ দেওয়া হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আজ সোমবার (১১ মে) থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। ফি জমা হওয়ার পর তথ্য আপলোড বা এন্ট্রির সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে পর্যন্ত। এই বর্ধিত সময়ে কেবল বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে; তবে পূর্বে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

আর আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য পাঠ বিরতি ফিসহ মোট ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। মাদ্রাসা কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের নির্ধারিত সিম থেকে নির্দিষ্ট মোবাইল নম্বরে (০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৫১-৬১১৯৩৬০) যোগাযোগের পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here