চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

0
6
চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে ফেলেছে। আগুন পুড়ে গেছে কোরবানির জন্য প্রস্তুত করা সাতটি গরু।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তারা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, ‘আমার ৭টি গরু পুড়ে গেছে। ঘরের সবকিছু শেষ। গায়ে থাকা কাপড়গুলো ছাড়া সবকিছু পুড়ে গেছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here