ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে বলেছেন, ইরানের সাহসী প্রতিরোধ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও প্রস্তুত করেছে।
শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস এবং কবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক পবিত্র প্রতিরক্ষা (যুক্তরাষ্ট্র-ইসরায়েল আক্রমণের বিরুদ্ধে) প্রমাণ করেছে যে ফেরদৌসির মহাকাব্য শাহনামায় বর্ণিত বীরত্বগাথা ইরানিদের বাস্তব জীবনের অংশ।
তিনি আরও বলেন, শাহনামার সাহসিক ও কোরআনভিত্তিক ধারণা ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করে তাদের পরিচয় ও স্বাধীনতা রক্ষায় সহায়তা করছে এবং জাহহাক-সদৃশ আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগাচ্ছে। যা ইরানি পুরাণে অশুভ শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।