প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ভূমি ব্যবহার ঠেকাতে কড়া বার্তা দিলো ইরাক

0
3
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ভূমি ব্যবহার ঠেকাতে কড়া বার্তা দিলো ইরাক

ইরাক বলেছে, তারা আঞ্চলিক হামলার জন্য নিজেদের ভূখণ্ডকে কোনো উৎক্ষেপণ কেন্দ্র বা চলাচলের পথ হিসেবে ব্যবহার করতে দেবে না।

রবিবার (১৭ মে) ইরাকের সামরিক মুখপাত্র এ কথা জানান।

ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর প্রধানের মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার জন্য বাগদাদের নীতি হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাত এড়িয়ে চলা।

তিনি বলেন, অস্ত্র শুধুমাত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে সীমাবদ্ধ রাখা সরকারের নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আইনি কাঠামোর বাইরে সশস্ত্র কার্যকলাপ বন্ধ করার জন্য এটি অপরিহার্য পদক্ষেপ।

আল-নুমান আরও জোর দিয়ে বলেন, ইরাক অন্য কোনো দেশকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে না। তিনি বলেন, দেশটি আঞ্চলিক সংকটের নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে চায়।

প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বৃহস্পতিবার সংসদের আস্থা ভোটে জয়ী হওয়ার পর বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করেন।

সূত্র: আনাদলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here