রাশিয়া-চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: পুতিন

0
4
রাশিয়া-চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২০ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক শেষে তাকে ‘প্রিয় বন্ধু’ উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে পুতিনকে বহরকারী বিমানটি বেইজিংয়ে অবতরণ করে। এ সময় পুতিনকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সংক্ষিপ্ত একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পুতিন জানান, দীর্ঘদিন ধরে এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। জবাবে শি চিনপিং বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে দুই দেশকে একে অপরকে সহায়তা করা উচিত।

পুতিনও বলেন, চীনের জন্য রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে থাকবে। চীনে এটি পুতিনের ২৫তম রাষ্ট্রীয় সফর। দুই দিনের সফরে মঙ্গলবার রাতে বেইজিং পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

বুধবারের বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে উভয় পক্ষই ইঙ্গিত দিয়েছে, দুই দেশের সম্পর্ক আরো গভীর হচ্ছে। শি চিনপিংয়ের সাথে একান্ত বৈঠকের পর পুতিন দুই দেশের প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন। এরপর বিভিন্ন নথিতে স্বাক্ষর করার কথা রয়েছে, যা কৌশলগত সহযোগিতা আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

চীন ও রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথেও সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি এক চীনা প্রকৌশলীর সাথেও দেখা করবেন বলে জানিয়েছেন।

চীন ও রাশিয়া যৌথভাবে একটি বিবৃতিও প্রকাশ করতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি এক চীনা প্রকৌশলীর সাথেও দেখা করবেন, যিনি তার শৈশবে পরিচিত ছিলেন। দিনের কর্মসূচিতে শি জিনপিংয়ের সাথে ফটো প্রদর্শনী, সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান এবং চায়ের আড্ডাও রয়েছে পুতিনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here