কান চলচ্চিত্র উৎসবে মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া

0
2
কান চলচ্চিত্র উৎসবে মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের।

রেড কার্পেটে তার সাজগোজ কেমন হবে—তা নিয়ে কয়েকদিন ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের চেনা ছন্দেই ধরা দিলেন এই অভিনেত্রী।

মুহূর্তের মধ্যেই তিনি হয়ে ওঠেন এবারের উৎসবের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।

এবারের উৎসবে প্রথমবার হাজির হওয়ার জন্য ঐ বেছে নিয়েছিলেন একটি ঝলমলে নীল রঙের ক্যুচার গাউন। ‘লুমিনারা’ শিরোনামের এই বিশেষ মারমেইড সিলুয়েটের পোশাকটি ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। এই পোশাকের মাধ্যমেই কানের মঞ্চে অভিষেক হলো অমিতের।

পোশাকটি নিয়ে ডিজাইনার অমিত আগরওয়াল জানান, গতিশীল আলোর ধারণাকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছে। উদ্দেশ্য ছিল বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ঐশ্বরিয়া যে দ্যুতি ছড়াচ্ছেন, তাকেই উদযাপনের মাধ্যমে তার চারপাশে একটি ‘শক্তি ক্ষেত্র’ তৈরি করা।

ফ্যাশনের পাশাপাশি রেড কার্পেটে ঐশ্বরিয়া তার স্বভাবসুলভ আন্তরিকতা দিয়েও সবার মন জয় করেন। তিনি হাতজোড় করে ফটোগ্রাফারদের অভিবাদন জানান, ফ্লাইং কিস দেন এবং ক্যামেরার দিকে হাত দিয়ে হৃদয়ের (হার্ট) চিহ্ন দেখান।

সেখানে তার দীর্ঘদিনের বন্ধু ও ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর ইভা লঙ্গোরিয়ার পাশে দাঁড়িয়েও তাকে পোজ দিতে দেখা যায়। তারা দুইজন মনিকা বেল্লুচ্চি অভিনীত এবং পাম ডিঅর-এর অন্যতম দাবিদার চলচ্চিত্র ‘দ্য বার্থডে পার্টি’র প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন। গত বিশ বছরেরও বেশি সময় ধরে কানের মঞ্চে একের পর এক চমৎকার ফ্যাশন মুহূর্ত উপহার দিয়েছেন ঐশ্বরিয়া।

সূত্র : এবিপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here