যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

0
1
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মারুফ (২১), মিজানুর রহমান (৩৬), মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), শাহিন (৪২), লিংকন (২০), আসিফ মাহমুদ ও নাজমুল হাওলাদার।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানায় একজন, মোবাইল কোর্টে চারজন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here