পাকিস্তানে ট্রেনের পাশে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

0
2
পাকিস্তানে ট্রেনের পাশে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি রেললাইনের পাশে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম।

রোববার (২৪ মে) সকালে চমন ফটক এলাকায় সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণে ট্রেনের একটি বগি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রেললাইনের পাশে রাখা একটি বিস্ফোরকবাহী যানবাহনের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। আহতদের মধ্যে সেনা সদস্যদের থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে পাকিস্তানি কোনো সরকারি কর্মকর্তা এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঘটনার পর কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের চিকিৎসায় অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে আনা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর নিরাপত্তাজনিত কারণে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা স্টেশনে সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঘটনাটি তদন্তে সব সংস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং উদ্ধার তৎপরতা নির্বিঘ্ন করতে সাধারণ মানুষকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here