সৌদির সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদ উদযাপন

0
5
সৌদির সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়াসহ বিভিন্ন গ্রামের মুসল্লিরা প্রতি বছরের মতো এবারও আগাম ঈদ উদযাপন করছেন।

গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সকাল সাড়ে ৮টায় আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক জামাতের আয়োজন করা হয়।

স্থানীয় মসজিদ কমিটির সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। ঈদ উপলক্ষে মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নয়াপুর গ্রামের ইমাম কামরুজ্জামান বলেন, তাদের এলাকায় প্রায় ২০টি পরিবার নিয়মিতভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here