সালাহ-মারমুশকে রেখে মিসরের বিশ্বকাপ দল ঘোষণা

0
1
সালাহ-মারমুশকে রেখে মিসরের বিশ্বকাপ দল ঘোষণা

লিভারপুল সুপারস্টার মোহাম্মদ সালাহকে সেনাপতি করে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। আজ শনিবার (৩০ মে) ফারোদের প্রধান কোচ হোসাম হাসান এই স্কোয়াড প্রকাশ করেন।

ঘোষিত দলে চেনা তারকাদের উপস্থিতিতে বড় কোনো ওলটপালট না থাকলেও আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী বিস্ময়বালক হামজা আবদেল করিম। মিসরীয় জায়ান্ট ক্লাব আল আহলি থেকে ধারে বর্তমানে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার রিজার্ভ দল ‘বার্সেলোনা আতলেতিকে’ খেলছেন এই তরুণ স্ট্রাইকার। এই প্রতিভাবান কিশোরকে বিশ্বকাপের মূল মঞ্চের টিকিট দেওয়াটাই মিসর স্কোয়াডের সবচেয়ে উল্লেখযোগ্য ও দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

তরুণ করিমের পাশাপাশি মিসরীয়দের আক্রমণভাগের আরেক বড় ভরসা ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড ওমর মারমুশ। সদ্য সমাপ্ত ক্লাব ফুটবলের মৌসুমে সিটির হয়ে ৩৬ ম্যাচে ৮ গোল করা মারমুশের গতি ও ফর্মকে বিশ্বকাপে দলের অন্যতম সেরা অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। অধিনায়ক মোহাম্মদ সালাহর দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, মারমুশের ক্ষিপ্র গতি আর তরুণ করিমের নতুন উদ্দীপনা—সব মিলিয়ে বিশ্বকাপে এবার দুর্দান্ত এক শুরু করতে চাইবে ‘দ্য ফারাওস’রা। আগামী ১৫ জুন আমেরিকার সিয়াটলে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে মিসর। গ্রুপ ‘জি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৬ জুন ওহাইওতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে হোসাম হাসানের দল।

বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত মিসর দল:

গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান ও মোহাম্মদ আলা।

রক্ষণভাগ: মোহাম্মদ আবদেলমোনেম, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাতি ও করিম হাফেজ।

মিডফিল্ড: মোহাম্মদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তফা ‘জিজো’, মাহমুদ হাসান ‘ত্রেজেগে’, ইমাম আশুর, মোস্তফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল ইমাদ।

ফরোয়ার্ড: ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here