পার্বত্যমন্ত্রীর পদত্যাগ, ফেসবুকে ডাকসু সদস্য সর্ব মিত্রের আবেগঘন পোস্ট

0
1
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ, ফেসবুকে ডাকসু সদস্য সর্ব মিত্রের আবেগঘন পোস্ট

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তাঁর এই আকস্মিক পদত্যাগের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

সোমবার (১ জুন) দুপুর সোয়া ১টায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই পোস্টটি করেন তিনি।

সর্ব মিত্র চাকমা তাঁর পোস্টে লিখেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যেখানে সবাই সাধারণত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। মন্ত্রীকে তিনি যতদূর চিনেছেন ও জেনেছেন, তাতে দীপেন দেওয়ান অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী একজন মানুষ। বর্তমান রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, সেখানে তিনি বিরোধী পক্ষকে কখনও কথার মাধ্যমে আক্রমণ করেননি। দেশ ও সমাজের জন্য এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদই দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর তাঁকে বেশ সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “জানি না তিনি ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন, এর পেছনে কোনো অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তাঁর এই গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা খুবই দরকার ছিল। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয়ই আবার ফিরে আসতে না করবেন না।”

উল্লেখ্য, পরিচ্ছন্ন ও মার্জিত রাজনীতিবিদ হিসেবে পরিচিত দীপেন দেওয়ানের এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গন ও পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here