অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা পুনরায় চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

0
1
অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা পুনরায় চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

২০২২ সালের পর অবসরভাতা থেকে বঞ্চিত শিক্ষকদের ভাতা পুনরায় চালু করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতার টাকা দেয়া বন্ধ রয়েছে। এখান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে আগামী এক মাসের মধ্যে ‘থোক বরাদ্দ’ থেকে আবারও শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা চালুর কথাও জানান শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে, যা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। তবে এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল মন্ত্রণালয়। সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here