ডেমরা পুলিশ লাইন্স থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
1
ডেমরা পুলিশ লাইন্স থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, পারিবারিক কলহ তার এই পরিণতির জন্য দায়ী।

শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাইদুল ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাদেকের ছেলে।

মারা যাওয়া সাইদুলের চাচা মোহাম্মদ সোহগ বলেন, ‍“মাত্র ৯ মাস হলো আমার ভাতিজার পুলিশের চাকরির বয়স। তার আজকের এই পরিণতির জন্য পারিবারিক কলহ দায়ী। সে সব সময় মানসিক যন্ত্রণায় ভুগছিল।”

তিনি বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের ৯ তলায় নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দেয় সাইদুল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে অবগত করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here