অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকে ধাক্কা, বাইকের ২ আরোহী নিহত

উপজেলার গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়কের পাগল হাসান চত্বর এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

0
69
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।

নিহত দুজন হলেন কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের নোয়াব আলীর ছেলে মোহাম্মদ শাহিনুর মিয়া (৩৩) ও ফারুক মিয়ার ছেলে হুমায়ুন আহমদ (৩২)। আহত হয়েছেন হুসাইন আহমেদ নামের একজন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিন যুবক একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসায় বাইকটি দ্রুতগতিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘দুই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আরও একজন আহত হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here