শেরপুরে নদী থেকে বালু উত্তোলন, ৯৫ ড্রেজার ধ্বংস, তিনজনের কারাদণ্ড

শনিবার (২৯ মার্চ) বিকেলে ওই নদীর বুরুঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

0
102

শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ৯৫টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস, ও বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বাঁশের মাচাসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য মতে, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করতে আসেন। এসময় তারা দেখতে পান ইজারার শর্ত ভঙ্গ করে নদীর পাড় ও বসতি ভেঙে গভীর গর্ত করে বালু উত্তোলন করছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। পরে তারা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববিকে ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার নির্দেশ দেন।

অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত ৯৫টি মিনি ড্রেজার মেশিন, ১২টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। একইসাথে সরকারি কাজে বাঁধা প্রদান ও অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুইজনকে ছয় মাস করে এবং একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ ও নদী রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here