মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বেতকা ক্লাবের পক্ষ থেকে বেতকা ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি আলু ও একটি কর্ক মোরগ৷
বেতকা ক্লাবের সভাপতি হাজী মো: কামাল হোসেন মোল্লা বলেন, আমরা ২০১৪ সাল থেকে প্রতি বছর বেতকা ইউনিয়ন ও আব্দুল্লাহপুর ইউনিয়নের কিছু অংশে বিভিন্ন সময় ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছি।
সভাপতি হাজী মো: কামাল হোসেন মোল্লা বলেন, আগামীতেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।

