মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, আহত ৩৩

মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’র একটি গ্যাস পাইপলাইনে আগুন লেগেছে। 

0
91
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’র একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (১ এপ্রিল) এ দুর্ঘটনার পর ৩৩ জন আহত হয়েছে। ছয় জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনের ফলে আশপাশের বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’ এক বিবৃতিতে জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, দিগন্তে বিশাল আগুন এবং বিশাল কমলা রঙের শিখা জ্বলছে। সেই সঙ্গে কালো ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here