মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় এক বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৪ এপ্রিল) সকালে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে কার্টনটি সন্দেহ হয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর আড়াইটার দিকে কার্টনটি খোলার পর দেখা যায়, এর ভেতরে ২০ থেকে ২৫ বছর বয়সী এক তরুণীর লাশ


