পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ৩

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

0
80
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার তস্তিপুর গ্রামে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যূ হয়েছে। এ সময় আরো ৩ জন আহত হয়েছে।

নিহত আবির দেওয়ান (১৪) তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ান এর ছেলে। আহতরা হলো একই বাড়ির মোঃ রতন দেওয়ান (৩৮), আল আমিন দেওয়ান (৩৫) ও মোহন মোল্লা (৪০) । আহতদের টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানাগেছে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিহত ও আহতরা মিলে দুপুর ২টার দিকে তাদের বাড়ির সামনের পুকুরে গাছের ডালা কেটে মাছ ধরার জন্য পুকুরে ফেলছিল। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আবির দেওয়ান (১৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় এবং রতন দেওয়ান, আল আমিন দেওয়ান ও মোহন মোল্লা আহত হয়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here