বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১(এপ্রিল) থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ উপলক্ষে সোনারগাঁ উপজেলায় সনমান্দী ইউনিয়নে বাংলাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াত।
উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিন এর সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, সনমান্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোমেন, বিশিষ্ট ব্যবসায়ি সাখাওয়াত হোসেন প্রমুখ।
এ সময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩,সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড.মো.ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পুড়ুন করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।

