টঙ্গীবাড়ীতে বিএনপি নেতা মামুন মোল্লা কে সংবর্ধনা

0
122
ফাইল ছবি

ইতালি মুন্সীগঞ্জ-বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুন মোল্লা কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দিঘিরপাড় বাজারে দিঘিরপাড় ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সংবর্ধনা প্রদান করেন।

এসময় মামুন মোল্লা বলেন, আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। আমি ভাবতেও পারি নাই তারা আমাকে এভাবে সংবর্ধনা প্রদান করবে। আমি তাদের কাছে চিরঋণী হয়ে থাকলাম। এসময় দিঘিরপাড় ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here