ঘরের মাঠে হতাশ করল আর্সেনাল

0
79
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্সেনাল। বোর্নমাউথের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হারল মিকেল আর্তেতার শিষ্যরা।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ডেক্লান রাইসের গোলে ৩৪তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। তবে বিরতির পর ৬৭তম মিনিটে ডিন হাউসেন ও ৭৫তম মিনিটে এভানিলসনের গোলে জয় পেয়েছে সফরকারীরা।

গানারদের লিগের শিরোপা লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের জায়গা পাওয়ার লড়াই এখনও বাকি। সেই চ্যালেঞ্জে ভালোভাবে এগিয়ে থাকলেও, সম্ভাবনাটাকে আরও জোরাল করতে পারল না আর্সেনাল।

লিগে ৩৫ ম্যাচে ১৮ জয় ও ১৩ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। একটি করে ম্যাচ কম খেলা নিউক্যাসল ইউনাইটেড ৬২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ও চেলসি ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে। আর ৩৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে আছে বোর্নমাউথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here