শেরপুরে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ায় চার দোকানিকে জরিমানা

0
86
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল অকটেন, পেট্রল, ডিজেল বিক্রি এবং পরিমাণে কম দেওয়ার দায়ে চার পেট্রোল দোকান মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার সদর বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় ময়মনসিংহ বিএসটিআই টিম ও উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দোকানের সামনেই বোতলে প্রকাশ্যে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করছেন দোকানিরা। একইসাথে পেট্রোল পরিমাণে কম দেওয়ার অপরাধে দুটি দোকানে ১০ হাজার টাকা করে ২০হাজার, একটিতে পাঁচ হাজার টাকা এবং অন্যটিতে দুই হাজার জরিমানা করা হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল বলেন, অভিযানে গ্রাহকদের তেল পরিমাণে কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে চার দোকান মালিককে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here