নিজের বেগুনি ল্যাম্বরগিনি পুরস্কার হিসেবে দিচ্ছেন শাকিরা

প্রতিযোগিতাটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের জন্য।

0
221

বিশ্বখ্যাত গায়িকা শাকিরা তার ব্যক্তিগত ২০২২ মডেলের ল্যাম্বরগিনি উরুস একজন ভাগ্যবান বিজয়ীকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। “সলতেরা” গানের প্রচারের অংশ হিসেবে ইউনিভিশনের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন তিনি।

২০ নভেম্বর ইনস্টাগ্রামে শাকিরা লিখেছেন, “একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি এটি সত্যিই পেতে চান এবং প্রিয়জনদের সঙ্গে নতুন মুহূর্ত উপভোগ করতে চান।”

প্রতিযোগিতায় অংশ নিতে “সলতেরা” গানের সঙ্গে নিজের নাচের ভিডিও ইনস্টাগ্রাম ও টিকটকে #ElCarroDeShakira হ্যাশট্যাগ ব্যবহার করে ২৯ নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে।

এরপর শাকিরা পাঁচজন চূড়ান্ত প্রতিযোগী বাছাই করবেন। সাধারণ জনগণের ভোটে ৫ ডিসেম্বর একজন বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ীর নাম ৬ ডিসেম্বর ইউনিভিশনের শো “দেসপিয়েরতা আমেরিকা”-তে ঘোষণা করা হবে।

প্রতিযোগিতাটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের জন্য।

শাকিরা বলেন, “এই গাড়িটি আমার একা জীবন শুরু করার সময় নিজেকে উপহার দিয়েছিলাম। কিন্তু বুঝেছি, প্রিয় মানুষ এবং সম্পর্কই আসল সম্পদ।”

উল্লেখ্য, “সলতেরা” গানটি বিলবোর্ডের ল্যাটিন পপ এয়ারপ্লে চার্টে ১ম স্থানে উঠে এসেছে। এটি শাকিরার ২৫তম শীর্ষস্থান অর্জনকারী গান, যা এনরিক ইগলেসিয়াসের রেকর্ডের সঙ্গে তাকে যৌথভাবে শীর্ষে স্থান দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here