শেরপুরে বজ্রপাতে নিহত এক, আহত দুই

0
112
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৬) ওই এলাকার আক্তার আলীর ছেলে এবং পেশায় একজন শ্রমিক।

নিহতের পরিবার জানিয়েছে, সুজন আহমেদ নিজ বাড়ীর পাশেই তিনকাঠা জমি বর্গা নিয়ে ধানের চাষ করেন। শুক্রবার সকালে স্থানীয় শহিজল হক ও নূর মোহাম্মদ নামে অপর দুই শ্রমিককে নিয়ে ধান কাটতে যান। দুপুর দেড়টার দিকে ধান কাটা শেষে আটি নিয়ে বাড়ি ফেরার সময় হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় সুজন বাড়ির কাছে এলে তার ওপর বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজনের সাথে থাকা শহিজল হক ও নূর মোহাম্মদ নামে দুই শ্রমিকও আহত হয়।

ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here