গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকা থেকে হিরোইন ও ইয়াবাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হিরোইন ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ আরিচপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিরিন সরদার (৪২), লিমা (৩৫), পায়েল (২৩), ফারজানা (২০), সালমা (২৫), মাহিমা (২৫), করুণা (৪১), মায়া (১৮), এবং সাকিব হাসান (১৯)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে দক্ষিণ আরিচপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

