রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

0
2
রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের আরও সক্রিয় সম্পৃক্ততা কামনা করেছে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (৯ জুন) ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গা সংকট সমাধান এবং অভিন্ন আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আসিয়ানের কার্যকর ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।

বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসনে আসিয়ানকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

আসাদ আলম সিয়াম জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে এ অঞ্চলের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এসব সমস্যা মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here