শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা

0
102
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে নিহত দুইজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার গান্ধীগাঁও গ্রামের নিহত আকাশ ও বড় গজনী গ্রামের এফিলিস হাগিদকের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য মানিক, গোলাপ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। সরকারিভাবে ২৫ হাজার টাকা করে চেক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া এই দুই পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারিভাবে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে অটোভ্যান চালক মো. আজিজুর রহমান আকাশ ও সিএনজিচালিত অটোরিকশা চালক এফিলিস হাগিদক মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here