মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু অসুস্থ, সুপার শপকে জরিমানা

গতকাল সোমবার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ওই দোকানেঅভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু কেক জব্দ করে ধ্বংস করা হয়। 

0
100

ফরিদপুরের ভাঙ্গা বাজারের ‘মাহ্দি সুপার শপ’ থেকে কেনা মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে এক শিশুর অসুস্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক জাহিদ হোসেনকে (৪৮) ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ওই দোকানেঅভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় মেয়াদোত্তীর্ণ বেশ কিছু কেক জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযোগকারী ইব্রাহিম মিয়া (৩৮) জানান, গত রবিবার দুপুরে মাহ্দি সুপার শপ থেকে কেক কিনে বাসায় ফেরার পর তার ৫ বছর বয়সী মেয়ে কেক খেয়ে অস্বাভাবিক আচরণ করে এবং বমিও করে। এমনকি তার চোখ উল্টে যায়। পরে শিশুটিকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালতে লিখিত অভিযোগ করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here