পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ড্রেজারসহ আটক ২৪

0
91
ফাইল ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দসহ ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৩টার দিকে পদ্মা নদীর ধুলশুড়া এলাকায় কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করে। এ সময় নগদ ৮৫ হাজার টাকাও জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন উপজেল বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল আজম এবং সুতালড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু।

কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, কোস্টগার্ডের রুটিন টহল চলাকালে ধুলশুড়া ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকাসহ ২৪ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতদের টাকাসহ হরিরামপুর থানায় হস্তান্তর করা হচ্ছে। ড্রেজার ও বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here