সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

0
97
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কাঁচপুরের বেহাকৈর এলাকায় এ ঘটনায় ঘটে। ওই এলাকার বাদশা মিয়ার ছেলে জুনায়েদ ও হানিফার ছেলে হাবিবুর।

জানা গেছে, বাড়ির পাশে একটি খালি জায়গায় দুই শিশু ফুটবল খেলছিল। এ সময় পাশে থাকা পুকুরে বলটি পড়ে যায়। বলটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায় তারা। একপর্যায়ে দুজনের লাশ পুকুরে ভেসে উঠলে এক নারী তা দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here