রাজবাড়ীতে গরুবাহী ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত

0
82
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। দুজনই পেশায় গরু ব্যবসায়ী।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, কুষ্টিয়ার মধুপুর থেকে ১২ জন ব্যবসায়ী ১৪টি গরু নিয়ে ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বৃষ্টির মধ্যে একটি ইজিবাইককে পাশ দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই রফিকুল ইসলাম। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই দুটি গরুও মারা যায়।

এ ঘটনায় আহত অন্য ব্যবসায়ীদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here