ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট মিলছে আজ

0
65
ছবি: সংগৃহীত

মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ পাওয়া যাচ্ছে ১২ জুনের টিকিট।

সোমবার (২ জুন) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট শুরু হবে দুপুর ২টায় বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের ৯ জুনের টিকিট ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে এবং ১১ জুনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে। এছাড়া ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট মিলবে ৫ জুন।

ঈদের পরের এক সপ্তাহের ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো রেলওয়েকে ফেরত দেওয়ার সুযোগ নেই। প্রতি জন টিকিটপ্রত্যাশী চারটি টিকিট একবার একসেঙ্গ কেনার সুযোগ পাচ্ছেন। তবে একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here