রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু

0
66
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল পৌনে ৫ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়। সংলাপের উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

এ সংলাপে ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রাথমিকভাবে ২৬টি দল ও দুটি জোটকে আমন্ত্রণ জানানো হলেও শেষ মুহূর্তে জমিয়তে উলামায়ে বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটকেও যুক্ত করা হয়।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামির প্রতিনিধি দলে আছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী, আন্দোলনের জোনায়েদ সাকি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের ড. আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, সিপিবির সাজেদুল হক রুবেল, বাসদের বজলুর রশিদ ফিরোজ, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ও নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার।

সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here