২৪২ বিচারককে বদলি

আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শে জুডিসিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

0
69

দেশের বিভিন্ন পর্যায়ের ২৪২ জন বিচারককে বদলি করা হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এস এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শে জুডিসিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এদিকে, অপর একটি প্রজ্ঞাপনে ৩৮ জন অতিরিক্ত জেলা জজ, ১৬২ সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলি করা হয়েছে। এ ছাড়া ১২ জন সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদেরকেও বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here