উৎসবমুখর পরিবেশে এসএসসি-২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের আনন্দ মেলা অনুষ্ঠিত

দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা পোদ্দার বাড়িতে এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রাণ খুলে আড্ডা, দুপুরের খাবার, স্কুল লাইফের স্মৃতিচারণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

0
225

উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের হরিরামপুরে এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৩টি বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই আনন্দ মেলায় অংশ নেয়।

দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা পোদ্দার বাড়িতে এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রাণ খুলে আড্ডা, দুপুরের খাবার, স্কুল লাইফের স্মৃতিচারণ, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। এই অনুষ্ঠানে সব বন্ধুকে একসঙ্গে পেয়ে ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত।

অনুষ্ঠানে ২০০৩ ব্যাচের মো. নাজমুল হোসেন বলেন, “পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব” এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা, তা তখনই বোঝা যায় যখন যাপিত জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের বন্ধুদেরকে। আবার দুঃখের দিনগুলোতেও লড়াইয়ের তুমুল সাহস জোগায়’ এই বন্ধু।

তিনি আরোও বলেন, পরস্পরের সহযোগিতার মাধ্যমে ২০০৩ ব্যাচের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই প্রত্যাশা।” অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আয়োজনের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here