বাসাইলে চার ক্লিনিককে জরিমানা

0
200

টাঙ্গাইলের বাসাইল উপজেলার চার ক্লিনিকে নোংরা অস্বাস্থ‌্যকর পরিবেশ পরিবেশ ছাড়পত্র, আয়কর ইত‌্যাদি কাগজ না থাকার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

বাসাইল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় মনি ক্লিনিককে ১০ হাজার টাকা, বিল্লাল ক্লিনিক, খান ক্লিনিক ও একতা ক্লিনিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, নিয়মিত মনিটরিংসহ এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here