ডা. স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত

0
67

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কপি করাতে গিয়ে রোগী মৃত্যুর ঘটনায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে চিকিৎসায় অবহেলার জন্য দায়ী করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

গতকাল রবিবার বিএমডিসি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার বিএমডিসির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএমডিসি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের চিকিৎসাসনদ পাঁচ বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে। ফলে এই সময়ের মধ্যে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত থাকতে পারবেন না। এছাড়া আরও ১৩ জন চিকিৎসকের সনদ ৬ মাস থেকে ৪ বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ৯ নভেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার এলজিইডির প্রকৌশলী আফসার আহমেদ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ডা. স্বপ্নীলের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন এবং ওই দিন এন্ডোস্কপির জন্য হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর সাড়ে চার মাস পর আফসারের ভাই খায়রুল বাশার চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ করেন।

এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাহিব রেজা একই হাসপাতালের একই চিকিৎসকের অধীনে এন্ডোস্কপি করাতে গিয়ে মারা যান। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে এই মৃত্যুর জন্য ডা. স্বপ্নীল ও ল্যাবএইড কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here