ইরানের শাসক পরিবর্তন নিয়ে যা বললেন ট্রাম্প

0
76

শনিবার গভীর রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে মার্কিন বোমারু বিমান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের আক্রমণের ফলে ইরানের পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যদিও ইরানের তরফ থেকে ক্ষয়ক্ষতির কোনো হিসেব এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানের শাসক নিয়ে কথা বলেছেন।

ট্রাম্প লিখেছেন, ‘রাজনৈতিক ভাবে হয়তো এ কথা বলা ঠিক হবে না। তবে ইরানের বর্তমান শাসকেরা যদি ইরানকে আবার শ্রেষ্ঠত্বে পৌছে দিতে না পারে, তাহলে কেন সেখানে শাসকের পরিবর্তন হবে না?’

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবলছেন, ইরানে শাসক পরিবর্তনই তাদের লক্ষ্য। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত একবারও সেকথা বলেনি। এমনকী, শনিবার রাতের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট এবং পরবর্তী সময়ে অন্য মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের রাজনৈতিক পরিস্থিতিতে তারা নাক গলাতে চান না। শাসকের পরিবর্তন তাদের লক্ষ্য নয়। তারা কেবলমাত্র পরমাণু পরীক্ষাগার ধ্বংস করতে চেয়েছে। যে কারণে, ইরানের সেনাঘাঁটিতেও তারা আক্রমণ চালায়নি।

ট্রাম্পের এই মন্তব্য নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি যুক্তরাষ্ট্র ইরানে আবার হামলা চালাতে পারে? সরাসরি সেখানকার শাসকের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে পারে? বস্তুত, শনিবার রাতে যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র সেই সংঘাতে আবার অংশ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here