স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠনে শেরপুর জেলা বিএনপি নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান

0
832

স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠন করার জন্য শেরপুর জেলা বিএনপি নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সাথে ভিডিও কলে বৈঠকে এসব নির্দেশনা প্রদান করেন তারেক রহমান।

শুক্রবার (২৭ জুন) বিকেলে সভার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংগঠনকে শক্তিশালি করার জন্য তৃণমূল থেকে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসাথে চাদাঁবাজি, দখল, টেন্ডারবাজিসহ বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি আগামী নির্বচনে জনসমর্থন বাড়াতে দলের সকল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, এডভোকেট আব্দুল মান্নান, সফিকুল ইসলাম মাসুদ, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপম, কামরুল হাসান ও ফাহিম চৌধুরী, সদস্য মাহমুদুল হক রুবেল, আলহাজ্ব মোঃ হযরত আলী, আওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন ও হাতেম আলী।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বচ্ছতার সাথে সবাইকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছেন। দলের নাম করে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িতদের কোন ছাড় দিতে নিষেধ করেছেন।

আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও নারী নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান নারীদের ঐক্যবদ্ধ করতে বলেছেন। আমি সেভাবেই কাজ করবো। নারীরা যেনো সুন্দরভাবে রাজনীতি করতে পারে, সে হিসেবে কাজ করার কথাও জানান তিনি।

সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ বলেন, সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করতে তৃণমূল থেকে স্বচ্ছতার সাথে কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here