শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটির চতুর্থ দিনে মাত্র আধাঘণ্টা টিকতে পারল বাংলাদেশ। ১৩৩ রানে অলআউট হয়ে এক ইনিংস ও ৭৮ রানে পরাজয় বরণ করেছে টাইগাররা। শ্রীলংকা এ জয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে
তৃতীয় দিন অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন ও নাঈম। আজ শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দুজনেই প্রবাথ জয়সুরিয়ার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। লিটন ১৪ ও নাঈম ৫ রান করেন। এরপর তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি।
শ্রীলংকান স্পিনার প্রবাথ জয়সুরিয়া ৫টি উইকেট নেন। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা ও থারিন্দু রত্নানায়েক ২টি করে উইকেট পান।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়। জবাবে লংকানরা ৪৫৮ রান করে বড় লিড নেয়।

